রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন
১৫ সেপ্টেম্বর বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ০)
X

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করছে বিএনপি। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দলটির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে।

দলীয় মনোনয়নপ্রত্যাশীদের পূরণ করা ফর্ম আগামী ১৬ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় দপ্তর শাখায় জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী নেতাকর্মীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার শেষে দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, উপনির্বাচনে অংশ নিতে প্রার্থীদের ২৭ সেপ্টেম্বরের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর।

বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গত ২০ আগস্ট ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।


আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝