রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তাণ্ডবের এক টিজারেই কাঁপিয়ে দিলেন শাকিব খান (ভিডিও)
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৯:০২ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৫ ৯:৪২ পিএম  (ভিজিট : ৩১০)
X

ঈদুল ফিতরে ‘বরবাদ’ দিয়ে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এবার কোরবানি ঈদে আসছে তার ‘তাণ্ডব’। হিট নির্মাতা রায়হান রাফি পরিচালিত  তাণ্ডব ঘিরে ইতোমধ্যেই দর্শক উন্মাদনা তুঙ্গে। এবার সেই উন্মাদনা আরো বাড়িয়ে দিলেন শাকিব খান। প্রকাশ করলেন সিনেমাটির টিজার। 

রবিবার (১৮ মে) সকালে টিজারটি প্রকাশ করেন শাকিব খান। সঙ্গে লেখেন, “সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে! বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন! এখানে রয়েছে বহু প্রতীক্ষিত ‘তাণ্ডব’-এর পূর্বাভাস!”

টিজারে দেখা যায়, মুখোশ পরা একটি গ্যাং এক ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। ধারনা করা যাচ্ছে সেটি একটি টেলিভিশন চ্যানেলের ভবন।
যেখানে প্রবেশ করে তারা সবাইকে জিম্মি করে ফেলে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী গ্যাংয়ের। ব্যাকগ্রাউন্ডে একটি কন্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে, যেখানে বলা হয় ‘তাণ্ডব আসছে’। সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়। একপর্যায়ে মুখোশ পরা গ্যাংয়ের প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন। টিজারের এক ঝলকে জয়া আহসানকেও দেখানো হয়।

টানটান উত্তেজনার টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর টিজারটি দেখার পর শাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। যেন আর তর সইছে না তাণ্ডব পর্দায় দেখার।

সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের মন্তব্য, দুর্দান্ত টিজার। মেগাস্টার শাকিব খান সবার সেরা। এর আগে গতকাল (১৭ মে) বিকেলে শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে নিজের অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার একটি পোস্টার আপলোড করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘চোখ রাখুন স্ক্রিনে, বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক সকাল ১১:৩০ এ!’ অবেশেষে বিনাশের বার্তা নিয়ে হাজির হলেন এ মেগাস্টার।

সিনেমা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফীর এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান। সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকে।

আ.দৈ/আরএস





 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝