সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে শামা ওবায়েদের স্থগিত আদেশ প্রত‍্যাহারের দাবি, তৃণমুল বিএনপি নেতা -কর্মীদের
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫২ পিএম  আপডেট: ২৫.০৯.২০২৪ ৫:০১ পিএম  (ভিজিট : ৪৩৭)
X

ফরিদপুরের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (বর্তমানে পদ স্থগিত ) শামা 
ওবায়েদের স্থগিতাদেশ  প্রত‍্যাহারের দাবি জানিয়েছেন ফরিদপুরের সাধারণ বিএনপির তৃণমুলের নেতা কর্মীরা। তাদের দাবি, বতর্মানে দেশের রাজনৈতিক যে চলমান অবস্থা চলছে তাতে শামা ওবায়েদের মতো ত্যাগী নেতা ঘরে বসে থাকলে ফরিদপুরে বিএনপির চরম ভাবে ক্ষতিহবে যা পুরন করার মতো সময় পাওয়া যাবে না বলে জানান তারা।

ফরিদপুর নির্বাচনী আসন - ২ (নগরকান্দা - সালথা ) শামা ওবায়েদেরর বিকল্প কোন নেত্রী নেই, এই আসন থেকে শামা ওবায়েদের বাবা মুক্তিযোদ্ধা সংগঠক, সাবেক তুখোড় রাজধানীবিদ ও বিএনপির মহাসচিব  কে এম ওবাদুর রহমান, যাকে নগরকান্দা -সালথার প্রতিটি মানুষ  চিনেন এবং ওবায়দুর রহমানের রাজনৈতিক বিচক্ষনতা বিষয়ে সকলে অবগত আছেন।

একটি কুচক্রমহল ষড়যন্ত্র করে শামা ওবায়েদের জনপ্রিয়তা শীর্ষে থাকায় তাকে একটি মিথ্যা মামলায় জড়িয়েছে।এর প্রতিবাদ ও নিন্দা জানায় এলাকার বিএনপির সহ এলাকার সাধারণ জনগন।

নাম প্রকাশ না করার শর্তে ফরিদপুর সদর, নগরকান্দা, সালথাসহ ৯টি উপজেলা বাসির জোড়ালো দাবি ত্যাগী নেত্রী শামা ওবায়েদের স্হগিত আদেশ  প্রত‍্যারের। তারা আরো জানান, শামা ওবায়েদের মতো রাজনৈতিক নেতারা সংগঠনের সাথে যুক্ত না থাকলে বিএনপির চরম ভাবে ক্ষতিগ্রস্থ হবে রাজনীতিতে। তাই আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নিকট দাবি জানাচ্ছি যেন অতি দ্রুত শামা ওবায়েদের স্হগিত আদেশ প্রতাহার করে বিএনপির রাজনীতি ফরিদপুর সহ সারা দেশে চাঙ্গা করার জন‍্য সহযোগিতা করেন।

আ. দৈ./ কাশেম/ রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝