বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে ১০ জেলায় পুলিশের অভিযানে ১১৭২ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ০)
X

চট্টগ্রামসহ ১০ জেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক সংশ্লিষ্ট অপরাধে এক হাজার ১৭২ জনকে গ্রেফতার হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৭০ জনকে আটক করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭৮ সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, আগের মামলায় ৩২৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৪ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৯ জন রয়েছেন। এছাড়া পরোয়ানাভুক্ত ১১৩ জন ও সাজা পরোয়ানাভুক্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় ৬৫ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারি হিসেবে আরও ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ২৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ১২ হাজার ৪০৫ টাকা জরিমানা আদায় এবং ২৩টি মাদক মামলা করা হয়েছে।

অভিযানে ১৩ হাজার ৭১১ পিস ইয়াবা, ১০ লিটার চোলাই মদ, ১১ বোতল বিদেশি মদ, ২৮ বোতল স্কাফ সিরাপ এবং ৩ কেজি ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের মধ্যে চট্টগ্রামে ৫৬ জন, কক্সবাজারে ৮, কুমিল্লায় ১০১, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, চাঁদপুরে ২০, নোয়াখালীতে ২০, লক্ষ্মীপুরে ১৫, ফেনীতে ১৪, রাঙ্গামাটিতে ৫ ও খাগড়াছড়িতে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৭০ জনের মধ্যে ২৭৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৯৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে চট্টগ্রামে ৭৯, কক্সবাজারে ২১, কুমিল্লায় ১৬৫, ব্রাহ্মণবাড়িয়ায় ২৭, চাঁদপুরে ৩২, নোয়াখালীতে ২৮, লক্ষ্মীপুরে ৫৯, রাঙামাটিতে ১৪, খাগড়াছড়িতে ৩১ ও বান্দরবানে ১৪ জন রয়েছেন।
জনস্বার্থে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আ.দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝