রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসার কেয়ারটেকারের কোটিপতি হবার টার্গেট, মালিকের দেড় কোটি টাকাসহ স্বর্ণ ও ডলার চুরি, এখন গ্রেপ্তার
বাসার কেয়ারটেকার, কোটিপতি হবার টার্গেট, মালিকের, দেড় কোটি টাকা, ৪০ ভরি স্বর্ণ, সাত হাজার ডলার চুরি, গ্রেপ্তার,
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৪:৩৪ পিএম  আপডেট: ১৫.০৫.২০২৫ ৪:৩৯ পিএম  (ভিজিট : ২৪৯)
X


রাজধানীর রামপুরায় এক বাসার কেয়ারটেকার উজ্জ্বল (৩১) রাতারাতি কোটিপতি হবার খায়েস পুরন করতেই ওই বাসার মালিকের দেড় কোটি টাকার  মালামাল চুরি করেছে। পরের সম্পদের লোভ সামলাতে না পেরেই এই অপকর্মটি করেছে বাসার কেয়ারটেকার উজ্জ্বল । অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অপরাধী কেয়ারটেকার উজ্জ্বল মালিকের দেড় কোটি টাকা, সঞ্চিত  ৪০ ভরি স্বর্ণালংকার ও ৭ হাজার মার্কিন ডলার চুরির ঘটনাটি বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে ইতোমধ্যে চুরির টাকা দিয়ে ওই কেয়ারটেকার  উজ্জ্বল পছন্দের আলমারি ও ফ্রিজ কিনেছিলেন।

আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এসব জানান।

পুলিশ কর্মকর্তা আরো জানান, রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্টে কক্সবাজারের হোটেল সি প্যালেসের মালিক এ এস এম আলাউদ্দিন ভূইয়ার বাসায় চুরির ঘটনা ঘটে। আলাউদ্দিন ভূইয়া গত ১০ মে হাতিরঝিল থানায় অভিযোগ করেন- তার বাসার কেয়ারটেকার উজ্জ্বল দেড় কোটি টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা) এবং সাত হাজার মার্কিন ডলার চুরি করে পালিয়ে গেছেন। এ অভিযোগের ভিত্তিতে উজ্জ্বল, তার স্ত্রী ও মায়ের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আলাউদ্দিন ভূইয়া গত ৩ মে সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারে তার হোটেল তদারকির জন্য যান। এর আগে ২ মে তিনি তার বাসায় কর্মরত কেয়ারটেকার উজ্জ্বলকে গ্রামের বাড়িতে ছুটিতে যাওয়ার অনুমতি দেন। আলাউদ্দিন ভূইয়া ৬ মে ঢাকায় ফিরে আসেন এবং ৮ মে রাতে তার মেয়ে ব্যারিস্টার ফারজানা আক্তারের সঙ্গে বাসার স্টিলের আলমারি খুলে দেখেন তা খোলা এবং ভেতরে রাখা স্বর্ণালঙ্কার ও টাকা নেই। সিসি ক্যামেরার ফুটেজে তারা দেখতে পান, ২ মে সন্ধ্যায় উজ্জ্বল সিসি ক্যামেরাগুলো উপরের দিকে ঘুরিয়ে দেন এবং আলাউদ্দিন ভূইয়ার কক্ষে প্রবেশ করেন। পরদিন ৩ মে দুপুর সাড়ে ১২টায় উজ্জ্বল একটি ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, ব্যবসায়ী আলাউদ্দিন ভূইয়ার কক্সবাজারের হোটেলে ৬ বছর আগে বাবুর্চি হিসেবে কাজ করতেন উজ্জ্বল এবং ২০১৯ সাল থেকে ঢাকায় তার বাসায় কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। আলাউদ্দিন ভূইয়ার স্ত্রীর মৃত্যুর পর উজ্জ্বল বাসার যাবতীয় কাজ করতেন এবং আলমারির লকারের পাসওয়ার্ড জানতেন।

মামলাটি তদন্তকালে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত উজ্জ্বলের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় উজ্জ্বলের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেখানো মতে তার বাসার আলমারি থেকে ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে উজ্জ্বল স্বীকার করেন, চুরি করা টাকা দিয়ে তিনি একটি আলমারি ও ফ্রিজ কিনেছেন, যা পরে পুলিশ জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল আরও জানান, চুরি করা আরও ১৪ লাখ টাকা গাজীপুর সদর থানাধীন শিমুলতলী বাজারে তার ভগ্নিপতির বাড়িতে লুকিয়ে রেখেছেন। পরে পুলিশ তার ভগ্নিপতির বাড়ির খাটের নিচ থেকে ১৪ লাখ টাকা উদ্ধার করে।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, গ্রেফতার উজ্জ্বলকে আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করে জবানবন্দি দেন এবং চুরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেন। মামলার অপর দুই আসামি ও চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝