রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অভিযানে ক্ষতিগ্রস্ত ৩ রিক্সা চালককে চাকরি দিবে ডিএনসিসি
ক্ষতিগ্রস্থ ৩ রিক্সা চালককে ৫০ হাজার টাকা করে অনুদান দিলেন ডিএনসিসি প্রশাসক
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৮:৫৩ পিএম  আপডেট: ১৪.০৫.২০২৫ ৯:০৪ পিএম  (ভিজিট : ২৫৫)
X

আজ বুধবার (১৪ মে) রাজধানীর আসাদগেট এলাকার ক্ষতিগ্রস্থ ব্যাটারি চালিত ৩ রিক্সা চালককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। 

গতকাল মঙ্গলবার (১৩ মে ) রাজধানীর আসাদগেট এলাকায় মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের জন্য ঢাকা মহানগর পুলিশ ও ডিএনসিসি যৌথভাবে অভিযানকালে ব্যাটারি চালিত রিক্সা জব্দ করা হয় এবং কয়েকটি রিক্সা গুড়িয়ে দেয়া হয়।  ওইসময়  এক রিক্সা চালকের দুরবস্থা ও আর্তনাদের খবর ছবিসহ গণমাধ্যেমে দ্রুত প্রচারিত হয়।

এর পর ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ তৎক্ষণাৎ ক্ষতিগ্রস্ত ৩ রিক্সা চালকদের সহায়তার প্রতিশ্রুতি প্রদান করে। ক্ষতিগ্রস্থ রিক্সা চালকগণ হলেন, বেলকুচি সিরাজগঞ্জের মৃত জুরানের ছেলে মোঃ খলিল, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার মুনসুর আলীর ছেলে রাসেল মিয়া, বাকেরগঞ্জ বরিশালের মাহতাব মৃধার ছেলে সুমন মৃধা। 

ওই প্রতিশ্রুতির প্রেক্ষিতে আজ বুধবার বিকাল ৪ টায় ডিএনসিসির নগর ভবনে প্রশাসকের কার্যালয় ক্ষতিগ্রস্থ ৩ রিক্সা চালককে ৫০ হাজার টাকা করে মোট দেড় ১ লাখ  টাকার চেক হস্তান্তর করেন। প্রশাসক বলেন, মানবিক দিক বিবেচনায় নিয়ে অভিযানে ক্ষতিগ্রস্ত রিক্সা চালকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে । কিন্তু এটা পুনরাবৃত্তি হবে না। যারা ব্যাটারি চালিত অবৈধ রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা বিকল্প আয়ের উৎস্ খুঁজে নেন। ঢাকা শহরের মূল রাস্তায় কোনো রিক্সা চলতে পারবে না। 

এসময় ডিএনসিসি প্রশাসক এই ৩ রিক্সা চালককে চাকরির ব্যবস্থা করতে ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। ডিএনসিসি প্রশাসক বলেন, সড়কের শৃঙ্খলা ফিরতে ব্যাটারি চালিত এইসব অবৈধ রিক্সা অপসারণের বিকল্প নাই। সরকার ইতোমধ্যে যাত্রী নিরাপত্তা কথা বিবেচনায় নিয়ে বুয়েট কর্তৃক অনুমোদিত ব্যাটারি চালিত রিক্সা প্রস্তুত করতে কয়েকটি কোম্পানিকে অনুমতি প্রদান করেছে। এইসব রিক্সা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেও হয়েছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে ব্র্যাক প্রায় একলক্ষ রিক্সা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে। এই মাসের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন .এসইউপি. এসপিপি. এনডিসি. পিএসসি, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম (ই) পিএসসি. বিএন এবং অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা সহ ডিএনসিসির কর্মকর্তাবৃন্দ। 

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝