রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিমানবন্দর উন্নয়নে হাজার হাজার কোটি টাকা লুটপাট
শেখ হাসিনাসহ ৩ জনকে ৮ মে দুদকে তলব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৮:১৩ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৫ ৮:১৮ পিএম  (ভিজিট : ২০১)
X

ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদেরকে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়নকাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে তলব করা হয়েছে। 

দুদকের অনুসন্ধান ও তদন্তকারী কর্মকর্তা তাদেরকে আগামীকাল বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। একই অভিযোগ ও একই সময়ে তলব করা হয়েছে সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সাবেক বেসামরিক বিমান ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেনকেও।

আজ গতকাল বুধবার (৭ মে) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি আরো জানান, ইতোমধ্যে বিমানবন্দরের ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত ৫ মে (সোমবার) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদের আগামী ৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় দুদকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য তলব করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া তলবি চিঠি ধানমন্ডির সুধাসদন ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে। অন্য তলবি চিঠিগুলোও তাদের ঢাকা ও নিজ বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে।

ক্ষমতার পটপরিবর্তনের পর গত বছরের ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমানসহ শীর্ষ ৮ ব্যক্তির দুর্নীতি অনুসন্ধান শুরু করে দুদক।

দুদক জানায়, তাদের বিরুদ্ধে প্রতারণা, জাল জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিগত ১৫ বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়নকাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাৎ করেছেন, এমন অভিযোগ রয়েছে।

চলতি বছরের ২৭ জানুয়ারি তিন বিমানবন্দরের চার উন্নয়ন প্রকল্পের ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমানসহ ১৯ কর্মকর্তাদের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক।

আ. দৈ. /কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝