রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার; আটক-২
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০০ পিএম   (ভিজিট : ২১৯)
X

পটুয়াখালীর বাউফলে একটি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটকের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এসময় ছিনতাই, অস্ত্র ও মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী। 

আটককৃত'রা হলেন, খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ ইসমাইল (৩০) ও সাইফুল ইসলাম (২৭)। এসময় তাদের বসতঘর ও দেখিয়ে দেওয়া স্থান থেকে প্রায় ৪০০ গ্রাম গাঁজা, তিনটি দেশীয় অস্ত্র ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

এরআগে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইউনিয়নের  তুলাতলা নামক স্থানে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর একজন ছাত্রীকে আহত করে স্বর্ণালঙ্কার ছিনতাই করা হয়েছে বলে বাউফলের অস্থায়ী সেনা বাহিনী ক্যাম্পের অভিযোগ কেন্দ্রে অভিযোগ করেন ওই ছাত্রীর বাবা। তিনি একজন ইউপি সদস্য৷ 

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, একজন ছাত্রীকে আহত করে ছিনতাই করার অভিযোগের প্রেক্ষিতে ঘটনার খোঁজ খবর নেয়া হয়। পরবর্তীতে অভিযুক্ত ইসমাইলকে আটকের জন্য তার বাড়িতে পৌঁছাতে দেখা যায় তিনি মাদকসেবন করছেন। তার বসত ঘরে তল্লাশি চালিয়ে কিছু পরিমাণ গাঁজা ও একটি রামদা পাওয়া যায়। আটকের পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যানুসারে অভিযান চালিয়ে সাইফুলকে আটক করা হয়। তার বসতঘর ও তাদের দেখিয়ে দেয়া স্থান থেকে গাঁজা, দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। 

বাউফলের অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার সানজিদ বলেন, 'এই উপজেলাকে মাদকমুক্ত করতে যৌথ বাহিনী  সর্বোচ্চ ভূমিকা রাখবে। অভিযানে সেনাবাহিনীর সাথে পুলিশের সদস্যরা এবং তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা অংশগ্রহণ করেছে।' পরবর্তী আইনী ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, 'আজকের অভিযানে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাউফল থানা পুলিশের আইনগত ব্যবস্থা নিয়েছে।' 

আ. দৈ. /কাশেম/. নাজিম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝