রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৬:১৩ পিএম   (ভিজিট : ২২১)
X

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। সামাজিক মাধ্যমে এরইমধ্যে সিদ্দিককে থানায় দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে।

সেখানে দেখা গেছে সিদ্দিকের গায়ের পরনের কাপড় ছেঁড়া। তাকে কয়েকজন ধরে নিয়ে যাচ্ছে। ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয়।

এ সময় সিদ্দিককে থানায় নিয়ে গেলে বাইরে বেরিয়ে আসে পুলিশ। এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। এ সময় তারা আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন। সিদ্দিককে যারা মারধর করে থানায় সোপর্দ করেছেন তারা কোনো দলীয় কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান। দলটি থেকে নির্বাচন করতে একাধিকবার মনোনয়নও চেয়েছিলেন এ অভিনেতা। ঢাকা-১৭ আসন ও টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ি) সংসদীয় আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের হয়ে মনোনয়ন নেওয়ার চেষ্টা করেও পাননি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝