রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভয়াবহ দুর্নীতি,এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬ দপ্তরে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১:৫৯ পিএম  আপডেট: ২৯.০৪.২০২৫ ২:১৪ পিএম  (ভিজিট : ২০৯)
X

ভয়াবহ জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, শত শত কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত টাকা লোপাটের অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়সহ জেলা-উপজেলা পর্যায়ে ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয়। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম  গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে ১৬ এপ্রিল দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছিল দুদক। ঘুষ গ্রহণ, অনিয়ম, দুর্নীতি, গ্রাহকদের সেবা থেকে বঞ্চিত করা, অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগে এই অভিযান চালানো হয়।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝