সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মির্জা নাদিম, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ২:৪৭ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৫ ২:৫১ পিএম  (ভিজিট : ৪০১)
X

পহেলা মে মহান শ্রমিক দিবস উপলক্ষে কেন্দ্রীয় শ্রমিক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  ২৭ এপ্রিল বিকালে কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী পরিষদের সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকারের নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার। সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ সরকার। সভা পরিচালনা করেন গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন।

সভায় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ সরাফত হোসেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোঃ আলেকসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভায় শ্রমিক দিবসের কর্মসূচি সফলভাবে পালন এবং শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ শ্রমিক দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে পহেলা মে উপলক্ষে ব্যাপকভাবে শ্রমিক সমাবেশ সফল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝