রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাবার মৃত্যুর পর ফের স্ত্রী রিয়াকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন হিরো আলম
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৬:৫৮ পিএম   (ভিজিট : ২৩০)
X

আলোচিত ও সমালচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা (আশ্রয়দাতা) আবদুর রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার একটি সরকারি হাসপাতালে রাত ৯টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিকে, মুমূর্ষু অবস্থায় বাবার পাশে না থাকায় এবার স্ত্রী রিয়া মনিকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম। বুধবার (১৬ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে হিরো আলম লিখেন, রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম।  কারণ, আমার বাবা হসপিটালে, সে (রিয়া মনি) আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ-গান করে বেড়ায় এবং তার পরিবারের কোনো সদস্য আমার বাবাকে এতদিন দেখতে আসেনি।  আমার বাবা বেঁচে থাকতে হাসপাতালে দেখতে এলো না, তাহলে আমি পড়ে থাকলে সে কী করবে।

রিয়াকে বিপথ থেকে পথে ফেরানোর চেষ্টা করার কথা উল্লেখ হিরো আলম আরও লেখেন, রিয়া মনি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার। সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায় না। রিয়া মনি যে কত খারাপ, খুব শিগগিরই বুঝতে পারবেন আপনারা।

অন্যদিকে, হিরো আলমের স্ত্রীকে বয়কট ঘোষণার পর মুখ খুললেন মডেল ও অভিনেত্রী রিয়া মনি। গণমাধ্যমকে তিনি বলেন, মানসিকভাবে ঠিক নেই উনি (হিরো আলম। যেহেতু উনার বাবা মারা গেছেন। সত্য কথা বলতে কী এই বিষয়ে আমার বলার কিছু নেই।

রিয়ার এমন মন্তব্যের পর পরই এবার মুখ খুললেন হিরো আলম। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে অভিনেতা বলেন, ২০১৬ সালে প্রথম স্ত্রী সুমি আমার বিরুদ্ধে মামলা করে। অভিযোগের কিছুদিন পরেই আমাদের বিচ্ছেদ হয়। এরপর সে অন্যত্র বিয়ে করেন। অনেক মনে করেন আমার প্রথম স্ত্রী রয়েছে, তবে এ কথা সত্য না। প্রথম স্ত্রীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যে স্ত্রী বাবা-মা’কে সেবা করবেন না এমন স্ত্রী তো দরকার নেই। সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনার খবর নিয়ে দেখতে পারেন। কেন আমার প্রথম স্ত্রীকে ছাড়লাম।

তিনি যোগ করেন, প্রথম স্ত্রীকে ছেড়ে রিয়া মনিকে বিয়ে করি। সেও একই রকম। আমার বাবা-মাকে দেখবে না। তাকে নিয়ে কীভাবে সংসার করব। রিয়া মনির মতো মেয়ে জীবনে শত শত আসবে কিন্তু বাবা-মা আর আসবে না। বিয়ে করা কি অপরাধ? বিয়ে করা কোনো অপরাধ না। অপরাধ হচ্ছে বিয়ের পর বউয়ের কথা মতো বাবাকে কষ্ট দেওয়া। আমি খারাপ হতাম না যদি স্ত্রীর কথা মতো চলতাম।

এসময় অভিনেতা স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, রিয়া মনি কুরআন শরীফ ছুঁয়ে বলতে পারবে সে কোনো দিন বারে যায় না। সে কি কুরআন ছুঁয়ে বলতে পারবে আমার বাবা যখন হাসপাতালে ভর্তি ছিল তখন যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তা আগের। সে (রিয়া মনি) বলেছে আমার বাবাকে সেবা যত্ন করেছে। সে কুরআন ছুঁয়ে বলতে পারবে কবে আমার বাবাকে সেবা করেছে।

এর আগে অভিনেতার স্ত্রী অভিযোগ করেন অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে হিরো আলমের। সেই প্রসঙ্গেও কথা বলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর। তিনি বলেন, রিয়া কুরআন ছুঁয়ে বলতে পারবে  কোন মেয়ের সঙ্গে আমার সম্পর্কে রয়েছে। আমি কোন মেয়েকে গোপনে বিয়ে করেছি।

সবশেষে হিরো আলম বলেন, এর আগে বহুবার তাকে (রিয়া মনি) মাপ করেছিলাম। আমার সঙ্গে পরিবারিক কোনো ইস্যুতে ঝগড়া হলে অন্য ছেলেকে নিয়ে সে বারে যায়। মদ খায়। এর আগে কুরআন ছুঁয়ে বলেছিল জীবনে আর কখনও বারে যাবে না, মদ খাবে না। কিন্তু সেই ওয়াদা রাখেনি। যে কুরআনকে অপমান করতে পারে। সে আমার সাথে কি অন্যায় করতে পারে ভাবুন। এবার ঢাকায় গিয়ে রিয়া মনিকে তালাক দেব।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝