সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, হামলার শিকার স্বজনরা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৫:৫৮ পিএম   (ভিজিট : ২০২)
X

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে যাওয়া এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এসময় হামলার শিকার হয়েছেন নানা ও নানী। মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

স্বজনদের অভিযোগ, পাশের বাড়ির নাজিম নামের এক যুবক বাড়িতে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে। পরে মরদেহ ফেলে রাখে টয়লেটে। বিষয়টি দেখে ফেলায় নানা ও নানীকে কুপিয়ে জখম করে অভিযুক্ত ব্যক্তি।

অপরদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। তবে এখনও পলাতক অভিযুক্ত যুবক। ঘটনাটির তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝