রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলার অবনতিতে কোন ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩৫ পিএম   (ভিজিট : ১৮৯)
X

অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হতে দেওয়া যাবে না। যারা আইনশৃঙ্খলার অবনতি করবে তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাঙামাটিতে সংঘাতের ঘটনা নিয়ে রিজিয়নের প্রান্তিক হলে জেলার স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলার যাতে উন্নতি হয় সেই ব্যাপারে সহযোগিতা করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনকে সহযোগিতা করবে। তিনি বলেন, যে সংঘাতের ঘটনা ঘটছে, এজন্য আমাদের সহকর্মীদের সঙ্গে আলাপ করার পরে উচ্চ ক্ষমতাসম্পন্ন শক্তিশালী একটি তদন্ত কমিটি গঠন করা হবে।  
এ সময় ভবিষ্যতেও পাশে থাকার জন্য তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান।

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মাইনুর রহমান, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

রাঙামাটিতে সংঘাতের ঘটনায় পরিবহন ভাঙচুর এবং চালকদের মারধরের প্রতিবাদে আজ সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার পৌর শহরে ১৪৪ ধারা জারি রয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, বিজিবি মোতায়েন রয়েছে।

এদিকে সংঘাতের ঘটনার জেরে পাহাড়িরাও আজ সকাল থেকে তিন পার্বত্য জেলার সড়ক ও নৌপথে ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা পালন করছে।
উল্লেখ্য, খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে রাঙামাটিতে সংঘাতের ঘটনায় একজন নিহত এবং উভয় পক্ষের ৫৩ জন আহত হয়। এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর, মসজিদ, বৌদ্ধ বিহারে হামলা ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝