রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজউক চেয়ারম্যানের নির্দেশনায়
ঈদের ছুটিতেও হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি ও চক্রাকার বাস সার্ভিস চালু
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৯:০৮ পিএম  আপডেট: ০২.০৪.২০২৫ ৯:১৬ পিএম  (ভিজিট : ২৬০)
X

ঈদ উল ফিতরের ছুটি উপলক্ষে টানা তিনদিন বন্ধ থাকার কথা ছিল রাজধানীর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি ও চক্রাকার বাস সার্ভিস। এর মাঝে ভ্রমণপিপাসু দর্শনার্থীদের জন্য হাতিরঝিল লেকে ভ্রমণের উদ্দেশ্যে প্যাকেজ সার্ভিস চালু করেছিল ওয়াটার ট্যাক্সির ব্যবস্থাপকগণ। 

 ফলে দর্শনার্থীদের ভ্রমণের সুবিধা হলেও সাধারণ যাত্রীদের জন্য এ সেবা বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে যারা নিয়মিত ওয়াটার ট্যাক্সি ব্যবহার করে থাকেন। 

এর প্রেক্ষিতে, জনসাধারণের দুর্ভোগ নিরসনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম নিজ উদ্যোগে ওয়াটার ট্যাক্সির ব্যবস্থাপকদের সাথে যোগাযোগ করেন এবং ছুটির মাঝেও নিয়মিত যাত্রীদের চলাচলের জন্য ওয়াটার ট্যাক্সি সেবা চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। 

যার প্রেক্ষিতে আজ থেকে ঈদ উপলক্ষ্যে প্যাকেজ এর পাশাপাশি নিয়মিত যাত্রীরাও টিকেট কেটে চলাচল করতে পারছেন। পাশাপাশি হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস ও নিয়মিত সেবা প্রদান করছে। নিরবিচ্ছিন্ন সেবা তদারকির জন্য প্রতিটি ঘাটে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। 

রাজউক চেয়ারম্যান বলেন, "ঈদের আনন্দঘন মুহূর্তের মাঝে জনসাধারণের দুর্ভোগ নিরসনে রাজউক সদা সচেষ্ট রয়েছে। এই দীর্ঘ ছুটিতে মানুষ যেন কোন রকম ঝামেলার মধ্যে দিয়ে না যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাজউক গ্রহণ করছে।" একইসাথে তিনি হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি না চলায় মানুষের দুর্ভোগের বিষয়টি সামনে তুলে আনার জন্য সংশ্লিষ্ট সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। 

আ. দৈ. /কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝