রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঈদে তাণ্ডব চালাচ্ছে শাকিবের ‘বরবাদ’
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ১:২৯ পিএম   (ভিজিট : ২৯৭)
X

ঈদে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। সিঙ্গেল স্ক্রিন, সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স সবমিলিয়ে সারাদেশে বরবাদের ৫০০ এর বেশি শো চলছে। যা নিয়ে ইতোমধ্যে শাকিব ভক্ত থেকে শুরু করে দর্শকমহলে চলেছে উচ্ছ্বাস প্রকাশ। 

প্রেক্ষাগৃহগুলোর বাইরে সিনেমাপ্রেমীদের ভীড় লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনরা তাদের মতামত তুলে ধরেছেন। তারা বলছেন ‘বরবাদ’ সবকিছু বরবাদ করে দিচ্ছে।

একজন নেটিজেন ‘বরবাদ’ নিয়ে এক পোস্টে লিখেছেন, ‘শাকিব খানকে কেউ ছোট করে কথা বললে সে একটা তেলাপোকা! শাকিব খান বাজপাখি। বরবাদ সিনেমার হল রি-অ্যাকশন দেখে কান্না চলে আসছে গর্বে। সাধারণ জনগণ বাংলা সিনেমা নিয়ে এতো উচ্ছ্বসিত।’

আহমেদ শুভ নামে আরেকজন লিখেছেন, ‘বরবাদ’ সবকিছু বরবাদ করে দিচ্ছে, এবার সব রেকর্ড ভেঙে যাবে।’ বরবাদ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। পোস্টার, টিজার ও গানে দর্শক মাতিয়েছে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝