রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর...
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৮:৪৮ পিএম   (ভিজিট : ২৯৩)
X

সোশ্যাল মিডিয়ায় লাগাতার পাচ্ছেন প্রাণনাশের হুমকির অভিযোগ। এমনকী তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। বলছি মুম্বাইয়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই। 

২২ বছর বয়সী এই তরুণী বাঙ্গুর নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। এরপরই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।গোরেগাঁও ওয়েস্টের বাসিন্দা ওই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার দাবি, গত ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সোশাল মিডিয়ায় লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। বিভিন্ন অপরিচিত ব্যক্তি সোশাল মিডিয়া মারফৎ তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।  


গত ১৬ মার্চ ই-মেইলে এই ইনফ্লুয়েন্সারকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তারপরই রীতিমতো আতঙ্কে ভুগছেন তিনি। 
বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন অ্যাঞ্জেল রাই। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এই ইনফ্লুয়েন্সারের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

অ্য়াঞ্জেল রাই দীর্ঘদিন ধরে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় তিনি। কমপক্ষে ২৫ লাখ ফলোয়ার তার। 

সম্প্রতি ‘ঘোটালা’ নামে এক ওয়েব সিরিজে কাজ করছেন অ্যাঞ্জেল রাই। ট্রেলারও মুক্তি পেয়েছেন। তারপর থেকেই এই ইনফ্লুয়েন্সার আরও বেশি করে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এই হুমকির জেরে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রতিমুহূর্তে। 

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝