শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া ছাত্রশিবিরের সেই নেতা বহিষ্কার
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৫:১৫ পিএম  আপডেট: ১৫.০৩.২০২৫ ৫:২৩ পিএম  (ভিজিট : ২১৭)
X

বরিশালের উজিরপুরে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তির অবস্থায় ধরা পড়া মাইনুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ইসলামী ছাত্রশিবির।আজ শনিবার ছাত্রশিবিরের বরিশাল জেলা শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলা শাখার সভাপতি আকবর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে বরিশাল জেলার গৌরনদী উপজেলার ‘সাথি’ ও উপজেলা সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার (বাতিল) করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, শিবির সবসময় ছাত্রদের মধ্যে ইসলামি নৈতিকতা ও চারিত্রিক উৎকর্ষতা অর্জন এবং সব ধরনের কবিরা গুনাহ হতে দূরে থাকার প্রশিক্ষণের ওপর জোর দিয়ে জনশক্তি গঠন করে থাকে। এরপরেও কখনো কারও মাঝে মানবিক দুর্বলতার প্রকাশ ঘটা অসম্ভব ও অবাস্তব কিছু নয়।

গৌরনদী উপজেলার ওই ঘটনা জানার সঙ্গে সঙ্গে মাইনুল ইসলাম পলাশের সাংগঠনিক সাথি পদ ও দায়িত্ব মুলতবি করা হয় এবং ছাত্রশিবিরের বরিশাল জেলা সেক্রেটারির নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বলা হয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী, মাইনুলের বক্তব্য নিতে না পারলেও (পুলিশ হেফাজতে থাকায়) অন্যান্য সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে মুসল্লিবাড়িতে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে মাইনুল ইসলামকে আটক করা হয়।

ওই বাড়িসংলগ্ন মসজিদে আগে ইমামতি করতেন মাইনুল। তার বাড়ি উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝