বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যের সংকট কাটলে কমতে পারে জ্বালানি তেলের দাম: জ্বালানি প্রতিমন্ত্রী
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম   (ভিজিট : ৬)
X

মধ্যপ্রাচ্যের চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, সংকটের অবসান হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও দাম পুনরায় সমন্বয়ের চেষ্টা করবে সরকার।

বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ জ্বালানি তেল আমদানিনির্ভর দেশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। একই সঙ্গে বীমা প্রিমিয়ামসহ আমদানি ব্যয়ও বেড়েছে। ফলে দীর্ঘ সময় দাম অপরিবর্তিত রাখা সরকারের জন্য কঠিন হয়ে পড়েছিল।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার প্রথমে প্রায় ছয় মাস পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। তবে বিকল্প না থাকায় শেষ পর্যন্ত জ্বালানি তেলের দাম সমন্বয়ের কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত কেটে যাবে বলে সরকার আশাবাদী। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দ্রুত দেশের বাজারেও দাম কমানোর চেষ্টা করা হবে।

এর আগে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় জেলার উন্নয়ন সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝