বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে জালালাবাদ গ্যাসর ৮০ লাখ টাকা আত্মসাৎ, দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ০)
X

সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) ৮০ লাখ টাকা রাজস্ব আত্মসাতকারীদের ধরতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।
অভিযানকালে সরকারী রাজস্ব আত্মসাতের সাথে জড়িত দুই কর্মকর্তাকে স্বজনপ্রীতির মাধ্যমে অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশের বিষয়টি ধরা পড়েছে।
 
এসব অভিযোগ যাচাই করতে জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্র জানায়, জালালাবাদ গ্যাসের রাজস্ব থেকে প্রায় ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করা হয়।

অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের দায়মুক্তির সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া রাজস্ব আত্মসাতের ঘটনাটি আড়াল করার চেষ্টা করা হচ্ছে-এমন অভিযোগও পায় দুদক। পরে অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার জন্য প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়।

দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমদ বলেন, ‘অভিযোগের বিষয়ে আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ অভিযান চালিয়ে সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝