শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবার জন্য রুটি-চা এনে খাওয়াল ছোট্ট মেয়ে
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৯ পিএম   (ভিজিট : ০)
X

বরিশালের উজিরপুরে চুরির চেষ্টার অভিযোগে বাজারের খুঁটির সঙ্গে বাঁধা বাবার জন্য রুটি ও চা কিনে এনে নিজের হাতে খাইয়েছে ছোট্ট এক মেয়ে। বাবা-মেয়ের এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা অনেকের হৃদয় ছুঁয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাঁকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

শনিবার সকালে খবর পেয়ে বাবাকে দেখতে বাজারে ছুটে আসে মেয়েটি। বাবাকে বাঁধা অবস্থায় দেখে একটি দোকান থেকে রুটি ও চা কিনে এনে নিজের হাতে তাঁকে খাওয়ায়। উপস্থিত এক যুবক ঘটনাটি মোবাইলে ধারণ করলে পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, দৃশ্যটি দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁদের মতে, চুরির অভিযোগের বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবার প্রতি মেয়েটির মমতার দৃশ্যটি ছিল হৃদয়স্পর্শী।

পরে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাজার কমিটি ও স্থানীয়রা মুচলেকা নিয়ে অনিক সরদারকে পরিবারের জিম্মায় ছেড়ে দেন। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে টহল দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝