বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ধর্ষণের হুমকি পেলেন ভাইরাল কন্যা ফারজানা সিঁথি, অতঃপর...
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৮:২৫ পিএম   (ভিজিট : ২৪৩)
X

বৈষম্যবিরোধী আন্দোলনে ফারজানা সিঁথি গর্জে উঠেছিলেন রাজপথে। এরপর একাধিকবার রাজপথে দেখা গেছে তাকে। এবার সিঁথি এক টিকটকারের বিরুদ্ধে মামলা করে নতুন করে আলোচনায় এসেছেন।

ফেসবুক লাইভে এসে সিঁথিকে ধর্ষণের হুমকি দেন টিকটকার হৃদয়। সেইসঙ্গে নেটিজেনদেরও উদ্বুব্ধ করেন। বিষয়টি নিয়ে মঙ্গলবার (১১ মার্চ) রাতে হৃদয়ের নামে শেরেবাংলা নগর থানায় মামলা করেন তিনি।

তিনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি হৃদয় ফেসবুক লাইভে এসে আমাকে ধর্ষণের হুমকি দেন। পাশাপাশি আমার জীবনযাপন, চলাফেরা, পোশাক-আশাক নিয়ে নোংরাভাবে কথা বলে। সেইসঙ্গে আমাকে ধর্ষণ করলে তিনি পুরস্কার দেবেন বলেও ঘোষণা দেন।

এরপর বলেন, লাইভটি তখন দেখিনি। সম্প্রতি নজরে আসে আমার। এ অবস্থায় তার ওই লাইভ অনেকেই দেখেছেন। ফলে বিষয়টি আমার জন্য হুমকিস্বরূপ। আমি অনিরাপদ বোধ করছি। সে কারণে মঙ্গলবার শেরে বাংলা নগর থানায় গিয়ে মামলা করি।

সম্প্রতি পাগলের বেশ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানিয়ে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য ছড়ানোর অভিযোগে হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি উল্লেখ করে সিঁথি বলেন, ওনাকে আপনারা চিনবেন, সম্প্রতি সাভার থানা তাকে গ্রেপ্তার করেছে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। আমি তার নামে একটি এফআইআর দায়ের করেছি ধর্ষণের হুমকি ও মানহানির জন্য। যারা মেয়েদের উত্ত্যক্ত করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত।

সিঁথিকে সবশেষ দেখা গেছে হাবিব ওয়াহিদের একটি মিউজিক ভিডিওতে। ‘একলা মানুষ’ শিরোনামের ওই গানচিত্রে মডেল হিসেবে ছিলেন তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝