রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রোজায় ভারতের অশ্লীল ফ্যাশন শো ঘিরে বিতর্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৭:৪০ পিএম   (ভিজিট : ৩০৬)
X

একটি ফ্যাশন শো ঘিরে হইচই পড়ে গেছে ভারতের কাশ্মীরে। গত শুক্রবার (৭ মার্চ) গুলমার্গে ওই ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। তার দু’দিন পরে সোমবার ওই ফ্যাশন শো নিয়ে উত্তাল হয় জম্মু ও কাশ্মীরের বিধানসভা। শুধু তাই নয় কাশ্মীরের ধর্মগুরু থেকে জম্মুও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সকলেই ওই ফ্যাশন শো নিয়ে আপত্তি তুলেছেন।

বিরোধীদের চাপের মুখে মুখ্যমন্ত্রীকে বিধানসভায় এও জানাতে হয়েছে যে, ওই ফ্যাশন শোয়ের আয়োজনের সঙ্গে তার প্রশাসন কোনও ভাবেই যুক্ত ছিল না। কিন্তু একটি ফ্যাশন শো নিয়ে এত বিতর্কের কারণ কী?
ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ফ্যাশন শো-কে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এই ফ্যাশন শোকে কেন্দ্র জম্মু ও কাশ্মিরের রাজনৈতিক ও ধর্মীয় মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে অর্ধ-নগ্ন পুরুষ ও নারীদের পাতলা পোশাক পরে র‍্যাম্পে হাঁটতে দেখা গেছে। সমালোচকরা বলছেন, এই ধরনের অনুষ্ঠানের আয়োজন রাজ্যের সাংস্কৃতিক মূল্যবোধকে ধ্বংস করেছে। সংবাদমাধ্যমটি বলছে, পবিত্র রমজান মাসে জম্মু ও কাশ্মিরে আয়োজিত ফ্যাশন শো-কে অশ্লীলতার জন্য চিহ্নিত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, এই ধরনের ইভেন্ট আয়োজন করায় তিনি জনগণের ক্ষোভ এবং আঘাত বুঝতে পেরেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

মুখ্যমন্ত্রী ওমর জম্মু ও কাশ্মীরের সিনিয়র ধর্মগুরু মিরওয়াইজ উমর ফারুকের একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, “এই ধরনের অনুষ্ঠানের কারণে জনগণ ক্ষোভ প্রকাশ করছে এবং তারা যে আঘাত পেয়েছেন তা সম্পূর্ণরূপে বোধগম্য। আমি যে ছবিগুলো দেখেছি তাতে স্থানীয় সংবেদনশীলতার প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখানো হয়েছে এবং তা এই পবিত্র মাসে।”

 শ্রীনগরের জামে মসজিদের প্রধান খতিব এবং কাশ্মিরের স্বাধীনতাকামী গোষ্ঠী হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান উমর ফারুক এই ধরনের ফ্যাশন শোয়ের আয়োজনকে অপমানজনক বলে আখ্যায়িত করেছেন।

হুঁশিয়ার দিয়েছেন পর্যটন প্রচারের নামে অশ্লীলতা সহ্য করা হবে না।সমাজকর্মী রাজা মুজাফফর ভাট বলেন, এই অনুষ্ঠানটি কাশ্মিরের নৈতিক ও নীতিগত মূল্যবোধ ধ্বংস করার একটি প্রচেষ্টা।

অনলাইনে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “পবিত্র রমজানে গুলমার্গে এই নগ্ন ফ্যাশন শো আয়োজনের অনুমতি কে দিয়েছে? অর্ধনগ্ন পুরুষ ও নারীরা তুষারের ওপর হাঁটছে। পর্যটন বিভাগ, সিইও জিডিএ কি এই দিকে নজর দেবেন? কেন আপনারা আমাদের নৈতিক, নীতিগত, সাংস্কৃতিক এবং ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করছেন?”

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝