রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘রাজউকের নতুন চেয়ারম্যানের ঘোষণা দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ মার্চ, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৩৩৭)
X

ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন ।তিনি  যোগদান করেই ঘোষণা দিয়েছেন, রাজউকে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

আজ রোববার (৯ মার্চ) রাজউকের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন তিনি। ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন।

রাজউক চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে তিনি রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) এবং সদস্য (পরিকল্পনা) হিসেবে কর্মরত ছিলেন। তার আগে ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেছেন।

যোগদানকালে নবনিযুক্ত রাজউক চেয়ারম্যান বলেন, আমি রাজউকে নতুন নই, সদস্য হিসেবে কাজ করেছি। রাজউকের সবাইকে বিধি মোতাবেক সব কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। যেকোনো অনিয়ম সামনে এলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাজউকের জনবল সংকট রয়েছে, এ সংকট কাটিয়ে রাজধানীর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। এসময় রাজউক সভাকক্ষে রাজউকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝