রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাহরুখ রোজা রাখেন
ডেস্ক প্রতিবেদন
প্রকাশ: রোববার, ২ মার্চ, ২০২৫, ১:১৬ পিএম   (ভিজিট : ১৮৪)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

পবিত্র মাহে রমজান। রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে মুমিনের দরজায়। এই মাস আল্লাহ তায়ালার পক্ষ থেকে অসীম রহমত ও বরকত নিয়ে আসে। রমজান মানেই আত্মার পরিশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। 

বলিউড বাদশাহ শাহরুখ খান রমজানে রোজা রাখার চেষ্টা করেন। এক সাক্ষাৎকারে কিং খান নিজেই জানিয়েছিলেন সে কথা।

২০১৩ সালে ঈদে চেন্নাই এক্সপ্রেস মুক্তির পর ভক্তদের মুখোমুখি হন শাহরুখ। সে সময় এক ভক্ত তাকে প্রশ্ন করেন, রমজান মাসে রোজা রাখা হয় কি না?

জবাবে শাহরুখ খান বলেন, ‘হ্যাঁ রোজা রাখা হয়। তবে দুই-চারটা রোজা ছুটে যায়। কারণ আমাকে ব্যাথ্যার ওষুধ নিতে হয়। যখন পিঠের ব্যাথ্যা শুরু হয় তখন ওষুধ নিতে হয়, যে কারণে দু’ চারটা রোজা ছুটে যায়। তবে মাশাআল্লাহ, অধিকাংশ রোজাই রাখা হয়।’

ধর্ম নিয়ে বিভিন্ন সময় কটাক্ষের মুখে পড়লেও বরাবরই নিজের অবস্থানে পরিস্কার ছিলেন শাহরুখ। ঈদের দিনেও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় বলিউড বাদশাহকে। এমনকি রমজানে বিভিন্ন ইফতার পার্টিতেও দেখা মেলে কিং খানের। 
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝