সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালক নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৪৪ পিএম   (ভিজিট : ২৩২)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের থেমে থাকা বিকল ট্রাকে পেছন থেকে অরেকটি ট্রাকের ধাক্কা দেয়ায় এক চালক নিহত হয়েছে। এ সময় আহত হয় ট্রাকচালকের সহযোগী ।

মহাসড়কের মাওয়া খানবাড়ি এলাকায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত বিকল ট্রাকের চালক হাফিজুর রহমান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঘড়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানায়, বিকল ট্রাকের চালক ও সহকারী মহাসড়কের পাশে ট্রাকের চাকা ঠিক করছিল। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক থেমে থাকা ট্রাককে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালক হাফিজুর ঘটনাস্থলে নিহত হন। 

আহত চালকের সহযোগী আবুল কালামকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।  
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝