সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাস ছিনতাই ও সহকারী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৭ পিএম   (ভিজিট : ২৬৪)
X

ফরিদপুরে বাস ছিনতাই ও সহকারী সাদ্দাম শেখ(২১) কে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত।
আজ বুধবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য়  আদালতের বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলো মোঃ জানি মোল্যা, মোঃ মেহেদী আবু কাওসার, সাজ্জাদ হোসেন মাতুব্বর, রাজেস রনি দাস, মোঃ রবিন মোল্যা। এছাড়া অপর এক আসামী আলমগীর হোসেন কে ৫বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করার আদেশ দেয় আদালত।  রায়ের সময় আসামীরা আলাদতে উপস্থিত ছিল।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ অক্টোবর গভীর রাতে ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে নিউ নুপুর পরিবহনের বাসটির ছিনতাই হয়। সে সময় বাসের সহকারী(হেলপার) সাদ্দাম শেখ বাসটি পাহারায় ভিতরে ঘুমিয়ে ছিল। ঐদিন সকালে জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা চৌরাস্তার পাশ থেকে হাতপা বাধা অবস্থায় হেলপার সাদ্দামের লাশসহ পরিত্যক্ত অবস্থায় বাসটি উদ্ধার করে পুলিশ।

পরে বাসের মালিক জয়নাল আবেদীন বাদী হয়ে হত্যা ও বাস ছিনতায়ের অভিযোগে কোতয়ালী থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে ২০২০ সালের ২৩ নভেম্বর কোতোয়ালি থানার এস.আই অখিল কুমার আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

সাজার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য়  আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সানোয়ার হোসেন জানান, দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আদালত পেনাল কোডের ১৮৬০ এর ৩৯৬ ধারায় এই রায় দেয়। এ রায়ে মামলার বাদী সঠিক বিচার পেয়েছে এবং সমাজে অপরাধ প্রবণতা কমবে।

আ. দৈনিক / কাশেম/ রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝