রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শপথ নিতে হবে, দুর্নীতিতে কাউকে পৃষ্ঠপোষকতা নয়: দুদক কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৫ পিএম  আপডেট: ২৪.০২.২০২৫ ৮:২৩ পিএম  (ভিজিট : ২১৩)
X

দুর্নীতি দমন কমিশন-দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, ‘আমাদের সবাইকে শপথ নিতে হবে নিজে দুর্নীতি করবো না, কাউকে উৎসাহিত করবো না, কাউকে পৃষ্ঠপোষকতা করবো না।’ তিনি বলেন, ‘ টিআইবি’র রিপোর্ট অনুযায়ী দুর্নীতি সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান আমাদের জন্য লজ্জাজনক। সেবা দাতাদের উদ্দেশ্য তিনি বলেন, সেবা পেতে কোন সেবা গ্রহীতা বা ট্যাক্স পেয়ারকে যেন আর কোন কষ্ট পেতে না হয়।’

 সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুদক আয়োজিত মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৭১ তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার এসব কথা বলেন।
মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদকের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ, এসজিপি, এনডিসি, পিএসসি। আরো বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেস, দুদকের সমন্মিত জেলা কার্য্যালয় ঢাকা-২ এর উপপরিচালক মো. মাহমুদুর রহমান এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. খবিরুল আলম চৌধুরী।

 গণশুনানিতে দুদক কমিশনার বলেন, ‘আগামী একবছর পরে মানিকগঞ্জকে দেশের প্রথম ঘুসমুক্ত জেলা ঘোষণা করতে চাই। এ বিষয়ে মানিকগঞ্জের জনগণকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। তার পরের বছর মানিকগঞ্জকে দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করার আশাবাদ ব্যক্ত করেন। ’

কমিশনার বলেন,'রুখবো দুর্নীতি, গড়বো দেশ; হবে সোনার বাংলাদেশ' এই স্লোগানে আয়োজিত এ গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ মানিকগঞ্জ জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন। একই সাথে সেবা বঞ্চিত জনসাধরণের উত্থাপিত অনেক অভিযোগের বিষয়ে গণশুনানিতে তাৎক্ষণিক সমাধানের সিদ্ধান্ত দেয়া হয়। আজকে গণশুনানিতে মোট ৫৮টি অভিযোগের মধ্যে ৫১টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। সবগুলো অভিযোগের সমাধানের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।
 গণশুনানিতে সবচেয়ে বেশি অভিযোগ ছিল তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত প্রায় ১২ বছর থেকে শহরের হাজার গ্রাহক তিতাস গ্যাসের প্রতিমাসে বিল দিয়ে যাচ্ছন কিন্ত গ্যাস সরবরাহ পাচ্ছেন না বলে অভিযোগ করেন। এ অভিযোগের বিষয়ে কমিশন চরম অসন্তোষ প্রকাশ করে। এখানে যারা দায়িত্বে আছেন তাদের বিষয়ে দুদক খতিয়ে দেখবে বলে মানিকগঞ্জের তিতাস গ্যাসের গ্রাহকদের আশ্বাস দেন গণশুনানির প্রধান অতিথি। তিনি এ বিষয়ে দ্রুত সমাধানের জন্য  দুদক তিতাস গ্যাস কর্তৃপক্ষকে প্রতিবেদন প্রেরণ করবে। 
গণশুনানিতে মানিকগঞ্জ সদর উপজেলা ভুমি অফিসের দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। আজ বিভিন্ন সরকারি দপ্তরের বিভিন্ন অভিযোগের সমাধানের বিষয়ে পরামর্শ দেয়া হয়।

আ.দৈ./ কাশেম




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝