সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মানবন্ধন
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৫ পিএম   (ভিজিট : ১৪৯)
X


রাজধানীতে ঢাকা শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে  সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।

 মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মৃনাল কান্তি বড়াল, সিনিয়র শিক্ষক মো. শওকত হোসেন, সিনিয়র শিক্ষক মুর্শিদাই রাইহান, মো. জাহাঙ্গীর আলম সবুজ, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক বাবুল আক্তার প্রমুখ।

বক্তব্যে শিক্ষকরা বলেন, ২০১৫ সালের পূর্বের সকল শিক্ষকদের বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড অবিলম্বে প্রদান করতে হবে,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের শূন্য পদ সমূহে নীতিমালা/ বিধি অনুসারে শীঘ্রই পদোন্নতি প্রদান করতে হবে, সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক শূন্য পদোন্নতি ত্বরান্বিত করতে হবে এবং চলতি দায়িত্ব থেকে পদোন্নতি দিয়ে গেজেট প্রকাশ করতে হবে,  চাকরি স্থায়ী করনসহ ২০১০ ও ১১ ব্যাচের শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে অতিশীঘ্রই পদন্নোতি দিতে হবে, মাধ্যমিকের সকল প্রশাসনিক পদে শিক্ষকদের নিয়োগ দিতে হবে এবং অশিক্ষিত কিংবা প্রকল্পের কোন লোক শিক্ষক সমাজ মেনে নিবেনা। 

 মানববন্ধনে শিক্ষক বক্তারা আরও বলেছেন ১৭ সেপ্টেম্বর ঢাকাস্থ শিক্ষা ভবনে শিক্ষকদের উপর যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলন ও কর্মবিরতির হুমকি দেন শিক্ষকরা।

আ. দৈনিক / কাশেম/ নাজিম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝