রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তের গুলিতে নিজ বাসায় গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪১ পিএম   (ভিজিট : ২৫৯)
X

রাজধানী ঢাকার আশুলিয়ায় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ (৩৪)। গুলিবিদ্ধ আজাদকে রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়েছে।হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছেন অভিনেতার শরীরে তিনটি গুলি বিদ্ধ হয়। বর্তমানে তিনি শংকামুক্ত।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সাভারের আশুলিয়ায় নিজ বাসায় গুলিবিদ্ধ হন আজাদ।স্থানীয়রা জানান,ভোর সাড়ে তিনটার দিকে জিরাবো এলাকায় অভিনেতার বাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত।

অভিনেতা আজাদ জানান,গ্ৰীল কাটার শব্দে তার ঘুম ভেঙ্গে যায়। এ সময় তিনি দুর্বৃত্তদের উপস্থিতি টের পেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি ছোঁড়ে।

এ সময় তাকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় অভিনেতার স্ত্রী রোকসানা হক (৩৩) ও মা আজিজুন্নাহার (৬৫) আহত হন।

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।এ ঘটনায়  আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিক আজকের দৈনিক কে বলেন , বিষয়টি তিনি শুনেছেন। অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলা করেনি।

 অল্প সময়ে বেশ কিছু নাটক করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায় সদা হাস্যোজ্জ্বল এ তরুণ।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝