রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিজ বাড়িতে হামলার শিকার দিতিকন্যা লামিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪১ পিএম   (ভিজিট : ২৬৭)
X

নিজ বাড়িতেই হামলার শিকার হয়েছেন ঢাকাই সিনেমার প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী। 

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি। এসময় হামলাকারীরা তার গাড়ি ভাঙচুর করেছে ও পায়ে আঘাত করেছে। 

হামলার পর ফেসবুক লাইভে এসে সাহায্য চাইতে দেখা যায় এই তারকাকন্যাকে। তাৎক্ষনিকভাবে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয়ে প্রয়াত অভিনেত্রীর কন্যার ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। প্রায় ৩০-৪০ জন অবস্থান নেয় লামিয়ার বাড়িতে। 

এ বিষয়ে লামিয়া জানান, জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয় আমার ওপরে। ওরা আমার পা ভেঙে দিয়েছে, কোনো রকম প্রাণ নিয়ে ঢাকায় ফিরছি।

ঘটনার পরপরই কয়েকটি ফেসবুক স্ট্যাটাস দিতে দেখা যায় লামিয়াকে। যেখানে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, আমার পা ভেঙে ফেলছে ওরা। হসপিটালে যাব, যেতে দেয় না। আমার গাড়িতে ইট মেরে ভেঙে ফেলছে। আমি হাঁটতে পারছি না। 

অপর একটি স্ট্যাটাসে লামিয়া লেখেন, আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?

তবে তাৎক্ষনিকভাবে হামলাকারীদের নাম ও পরিচয় জানাননি দিতিকন্যা। 

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝