রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চলচ্চিত্র শিল্পের সমস্যা চিহ্নিত করা হয়েছে: ফারুকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২৩ পিএম   (ভিজিট : ২৮৫)
X

চলচ্চিত্র শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। দায়িত্বকালীন সময়ের মধ্যেই সমস্যাগুলো সমাধানে কাজ শুরু করে যাওয়ার প্রত্যাশাও জানান তিনি। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শিল্পকলা একাডেমিতে ঢাকা বিভাগের চলচ্চিত্র ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ফারুকী বলেন, বাংলাদেশে অনুদানের তৈরিকৃত ছবি মানুষ দেখে না। রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে ফান্ড তৈরি করে সিনেমা বানানো উচিত বলে মনে করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা।

তিনি আরও বলেন, দেশে একটি নতুন প্রজন্ম সংস্কৃতি মনা হয়েছে, যারা রাষ্ট্রের কোনো সহযোগিতা নিয়ে বড় হয়নি।নতুনরা সবাই ব্যক্তিগত উদ্যোগে গল্প বলার দিকে এগিয়েছে বলেও জানান তিনি।

এএস//




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝