সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০২ পিএম   (ভিজিট : ১৩২)
X

শেরপুরের বাজিতখিলার ছাত্তারকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ বুধ্বার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় অসাবধানতা বশত বিদ্যুতের লাইন বন্ধ না করেই কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সদর উপজেলার ছাত্তারকান্দি গ্রামের মৃত লতিফের ছেলে মো. আকরাম হোসেন (৪৫) ও একই গ্রামের মৃত শমেজ উদ্দিনের ছেলে হানিফ উদ্দিন (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে কৃষক আক্রাম হোসেন কৃষি শ্রমিক হানিফ উদ্দিনকে সঙ্গে নিয়ে মরিচের জমিতে সেচের লাইনের সংযোগ দিতে যায়। এ সময় আক্রাম হোসেন বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তার সঙ্গে থাকা কৃষি শ্রমিক হানিফ উদ্দিন তাকে উদ্ধার করতে যায়। পরে সে নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক আশরাফ আলী বলেন, ঘটনাস্থলে এসে জানতে পারলাম আকরাম হোসেন ও হানিফ উদ্দীন নামে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বিষয়টি তদন্তাধীন আছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

এএস//




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝