রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পরীমণি-সাদীর প্রেমের গুঞ্জন অবশেষে সত্যি হলো!
নিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৫ পিএম   (ভিজিট : ২১২)
চিত্রনায়িকা পরীমণি ও তরুণ সংগীতশিল্পী শেখ সাদী।
X

চিত্রনায়িকা পরীমণি ও তরুণ সংগীতশিল্পী শেখ সাদী।

সম্প্রতি এক মামলায় ঢাকাই চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তখন আদালতে নায়িকার জামিনদার হিসেবে দেখা যায় এক তরুণকে। এরপর নায়িকা পরীমণির সঙ্গে নিয়মিতই দেখা মিলত তার। প্রশ্ন ওঠে, পরীমণির সাথে থাকা সেই তরুণের পরিচয় নিয়ে।

পরে জানা যায়, পেশায় সংগীতশিল্পী সেই তরুণ। নাম শেখ সাদী। মূলত পরীমণির জামিনদার হয়ে আলোচনায় আসেন তিনি। শুধু কি তাই? নিয়মিত পরীর সঙ্গে সাদীর দেখা মেলায় তাদের নিয়ে ওঠে প্রেম গুঞ্জন! যদিও এসব অস্বীকার করেছেন দুইজনই।









পরীমণি ও শেখ সাদী। ছবি: ফেসবুক

কিন্তু, তারা প্রেম গুঞ্জন উড়িয়ে দিলেও সাদীর সাম্প্রতিক একটি পোস্ট নজর কাড়ে সবার। যেখানে ‘পরী’র প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেন সাদী। সঙ্গে সেই পোস্টে পরীর প্রতিক্রিয়াও ইঙ্গিত দেয় আরও গভীর কিছুর!










বন্ধুদের সঙ্গে পরীমণি ও শেখ সাদী। ছবি: ফেসবুক

গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে কিছু ছবি প্রকাশ করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি ইংরেজি বাক্য। যার বাংলা অর্থ দাঁড়ায়- ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’।












সাদীর এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরীমণিও সাড়া দেন। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি স্টিকার কমেন্ট দিয়ে পরী লেখেন, ‘ওহ’।












পরীমণি ও শেখ সাদী। ছবি: ফেসবুক

এরপর থেকেই ফের প্রেম জল্পনা পরী-সাদীকে নিয়ে। সাদীর পোস্টে অনুরাগীদের মন্তব্য ছিল এমন, ‘দুজনের জন্যই অনেক ভালোবাসা রইল।’ আরেকজন লেখেন, ‘আমাদের সন্দেহ ঠিক ছিল।’ অপর আরেকজন লেখেন, ‘আগেই ধারণা করেছিলাম, আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল!’

আ. দৈ/এএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝