সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
মজুরি বৃদ্ধিসহ ৭ দফা দাবীতে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের সমাবেশ
মোঃ জুলফিকার আলী (ভুট্টো) মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৫ পিএম  আপডেট: ১৫.০৯.২০২৪ ৬:০৪ পিএম  (ভিজিট : ২২০)
X


চা শ্রমিকদের মজুরি ৮৫০ টাকা বৃদ্ধি ও ভূমি অধিকার সহ ৭ দফা দাবীতে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

 বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশীর সভাপতিত্বে  ও সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক ও চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা এ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, সুপ্রীম কোর্টের আইনজীবী ও সংগঠনের উপদেষ্টা এ্যাডভোকেট আবুল হাসান, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, অর্থ সম্পাদক প্রেম কুমার পাল, সদস্য ময়না রাজভর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, মৌলভী চা বাগানের শ্রমিক নেতা দ্বীপচান তেলি, মাথিউড়া চা বাগানের আবুল কালাম আজাদ, লালন রাজভর, ধলই চা বাগানের উজ্জ্বল কৈরি, মিরতিংগা চা বাগানের ইমরান নাজির প্রমুখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, চা শ্রমিকদের মজুরি ৮৫০ টাকা বৃদ্ধির নামে তামাশা বন্ধ করা, দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা নির্ধারণ, রেশন-আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ আনুষাঙ্গিক সুবিধা যৌক্তিক হারে বৃদ্ধি করা, বন্ধ ও রুগ্ন চা বাগানের লিজ বাতিল করে রাষ্ট্রীয়ভাবে বাগান পরিচালনা করে চা শ্রমিকদের জীবন জীবিকা রক্ষা করা,  মালিকপক্ষের দালাল নেতৃত্ব অপসারণ করতে হবে। 

বক্তারা বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে চা শ্রমিকদের মানুষ হিসেবে বিবেচনা না করে চা শ্রমিকদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে। অবিভক্ত ভারতবর্ষের বিভিন্ন দারিদ্র্য পিরিতি অঞ্চল থেকে বৃটিশ চা সরকার চা শ্রমিকদেরকে মিথ্যা আশ্বাস ও প্রতারণা করে চা শিল্পে নিয়োগ করে ছিল। প্রকারান্তরে বৃটিশরা চা বাগানে দাস প্রথার সূচনা করেছিল। সেই মজুরি দাসত্ব থেকে চা শ্রমিকরা আজও বের হতে পারে নি। 

সূচনালগ্ন থেকেই চা শ্রমিকরা ন্যায়সংগত মজুরি, আধুনিক শিক্ষা, চিকিৎসা, আবাসন, ভূমি অধিকার, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে শ্রমিকরা বঞ্চিত ছিল। বৃটিশ-পাকিস্তান উপনিবেশিক শাসন অবসানের পর স্বাধীন বাংলাদেশের ৫৩ বছর পরও চা শ্রমিকরা নুন্যতম ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। চা শ্রমিকদের নেতৃত্বের দুর্বলতার কারণে নিষ্ঠুর মালিক পক্ষ শুধুমাত্র ৮.৫০টাকা নামমাত্র মজুরি বৃদ্ধি মাধ্যমে চা শ্রমিকদের সাথে তামাশা করছে।

বক্তারা চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ভূমির অধিকার সহ ৭ দফা দাবি আদায়ে আপোষহীন সংগ্রামের লক্ষ্যে বিপ্লবী ধারার ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে সকল শ্রেণি পেশার জনগণের সহযোগিতার আহ্বান রাখেন। 

আ. দৈনিক / কাশেম /ভুট্টো


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝