সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
নবজাতকের বাবা দাবি করে হাসপাতালে দুই ব্যক্তি, বরিশালে চাঞ্চল্য
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ০)
X

বরিশালের একটি বেসরকারি হাসপাতালে সন্তান জন্ম দেওয়া এক নারীর নবজাতকের বাবা দাবি করে হাজির হয়েছেন দুই ব্যক্তি। তাঁদের একজন নিজেকে ওই নারীর স্বামী পরিচয় দিলেও অন্যজনও নবজাতকের বাবা বলে দাবি করেন। এ নিয়ে হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, শান্তা নামের ওই নারী সন্তান জন্ম দেওয়ার সময় তাঁর পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী হিসেবে পরিচয় দেন। পরে এমদাদুল নামের আরেক ব্যক্তি হাসপাতালে এসে দাবি করেন, ২০২১ সালে শান্তাকে বিয়ে করেছেন এবং নবজাতকের বাবা তিনি।

এমদাদুলের দাবি, বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। তাঁরা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। সন্তান জন্ম দেওয়ার কথা বলে তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে আসেন। নিজের দাবির পক্ষে তিনি বিয়ের কাবিননামাসহ বিভিন্ন নথিও দেখান।

তবে শান্তা এমদাদুলের সঙ্গে বিয়ের বিষয়টি অস্বীকার করে দাবি করেন, নবজাতকের বাবাও তিনি নন। অন্যদিকে, এমদাদুল হাসপাতালে পৌঁছানোর পর সেখান থেকে চলে যান শুভাস। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, এমদাদুলের সঙ্গে বিয়ের পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত ছিল। পরে ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জের বাসিন্দা শুভাসের সঙ্গে তাঁর সম্পর্ক ও বিয়ে হয়। তবে এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, পরিস্থিতি জটিল হয়ে উঠলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। দুই ব্যক্তির দাবির বিষয়টি সামনে আসার পর তাঁরা দুজনই হাসপাতাল ছেড়ে চলে যান।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝