সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
কুষ্টিয়ায় বাসার সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, সিসিটিভিতে হামলার দৃশ্য
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:৩৯ পিএম   (ভিজিট : ০)
X

টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর বাসার সামনে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানা। সোমবার (৯ নভেম্বর) বেলা দেড়টার দিকে কুষ্টিয়া পৌরসভার থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার দৃশ্য ধরা পড়েছে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায়।

অভিযুক্ত কিশোরের নাম ইমন। সে শহরের মজমপুর এলাকার বাসিন্দা। হামলার পর স্থানীয় লোকজন ছুটে এলে ঘটনাস্থলে ছুরি ফেলে পালিয়ে যায় সে।

জাকিয়া কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখম রয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে সে আশঙ্কামুক্ত।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, টেস্ট পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল জাকিয়া। এ সময় পেছন থেকে এসে ধারালো ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ইমন। তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। পরে তাঁরা জাকিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বেলা ১টা ৪০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জাকিয়ার পরিবারের অভিযোগ, ইমন দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল। কোচিংয়ে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে বিরক্ত করত। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য উত্ত্যক্ত করা বন্ধ হয়। অভিভাবকদের কাছে অভিযোগ করার কারণেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা জাকিয়ার পরিবারের।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আ.দৈ/আরএস

Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝