বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ০)
X

গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় নবম শ্রেণিসহ বিভিন্ন শ্রেণির নয় শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্কুলের প্রধান শিক্ষক মো. জিয়াউর হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৬ অক্টোবর দুপুরে টিফিনের পর স্কুলের ক্লাসরুমের করিডরে অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলে তা ভাইরাল হয়।

ঘটনার পরদিন ৭ অক্টোবর সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি স্কুলের সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন তৈরি করে। গত বুধবার (৪ নভেম্বর) প্রতিবেদনটি প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়।

তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষক ইকবাল হোসেন জানান, সিসিটিভি ফুটেজ ও ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এর ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়।

প্রধান শিক্ষক মো. জিয়াউর হক বলেন, ঘটনার সময় তিনি নামাজে ছিলেন। পরে অন্য শিক্ষকদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। এ বিষয়ে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও তাঁকে ফোন করা হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্কুলের সভাপতি ও জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান বলেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে নয় শিক্ষার্থীকে টিসি দেওয়া হয়েছে। তাঁর দাবি, আইন মেনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝