রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যে টিউলিপের অবৈধ সম্পদ জব্দে এগুচ্ছে দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৯ পিএম  আপডেট: ১০.০২.২০২৫ ৩:০৮ পিএম  (ভিজিট : ১৯৩)
X


 সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে যুক্তরাজ্যের নাগরিক ও চিহ্নিত দুর্নীতিবাজ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিপুল পরিমান অর্জিত অবৈধ তহবিল জব্দের বিষয়ে কৌশলে এগুচ্ছে র্নীতি দমন কমিশন (দুদক)।

যুক্তরাজ্যে থাকা টিউলিপ সিদ্দিকের অবৈধ তহবিল জব্দের কৌশল ও পরিকল্পনা নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছে দুদক। টিউলিপ সিদ্দিকের  বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানোর জন্য দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সক্রিয়ভাবে কাজ করছেন। দুদক মহাপরিচালক মো. আখতার হোসেন  এদেশের গণমাধ্যমকে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের অর্থপাচারের বিষয়ে তথ্য সংগ্রহে তারা একাধিক দেশের সঙ্গে যোগাযোগ করছেন। 

টিউলিপ সিদ্দিক, যিনি সম্প্রতি যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন, তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ উঠেছে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সরকারের সঙ্গে তার সম্পৃক্ততা এবং লন্ডনে তার সম্পত্তি নিয়ে প্রশ্নের মুখে রয়েছেন তিনি।  

দুদক শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির তদন্ত চালাচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগ রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চুক্তির মাধ্যমে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের বিষয়টি।  

তদন্তের আওতায় ১২টি দেশে অর্থপাচারের তথ্য যাচাই করা হচ্ছ। ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা এ বিষয়ে বাংলাদেশে কয়েকদিন অবস্থান করে দুদককে সহায়তা করেছেন।   

প্রতিবেদনে আরও বলা হয়, টিউলিপ সিদ্দিক অসাবধানতাবশত জনগণকে বিভ্রান্ত করেছিলেন, কারণ তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এক ব্যক্তির কাছ থেকে উপহার পাওয়া ফ্ল্যাটের তথ্য গোপন করেছিলেন। এই বিতর্কের পর তিনি সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।  তদন্তের অংশ হিসেবে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

দুদকের মহাপরিচালক আখতার হোসেন বলেন, আমরা এখনও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে তথ্য সংগ্রহ করছি। প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে যে পাচারকৃত অর্থ কেবল যুক্তরাজ্যেই নয়, বরং একাধিক দেশে স্থানান্তরিত হয়েছে। দুদকের তদন্তকারীরা ইতোমধ্যে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা পারস্পরিক আইনি সহায়তার মাধ্যমে অর্থ ফেরানোর পরিকল্পনা করছে।  

আখতার হোসেন আরও জানান, 'এই বিষয়ে একাধিক বৈঠক হয়েছে এবং তহবিল দেশে ফেরাতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।'

   আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝