রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘মুরগির মতো প্রাণ বাঁচিয়ে বিড়ালের মতো বেঁচে থাকুন’, কাকে বললেন চমক
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৬ পিএম  আপডেট: ০৮.০২.২০২৫ ৭:০৪ পিএম  (ভিজিট : ২২২)
X

জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই তিনি রাজপথে ছাত্রদের সঙ্গে একযোগে ছিলেন।

এ কারণে অভিনেত্রী মনে করেন, যদি ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন না ঘটতো, তাহলে আন্দোলনকারীদের অনেক আগেই দেশদ্রোহিতার অভিযোগে নিশ্চিহ্ন করা হতো।

শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন এবং আওয়ামী সমর্থকদের সরাসরি সতর্ক করে দেন।
চমক লিখেছেন, কোনো একটি রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি ভালোবাসা এক নয়। দুটিকে একাকার করে ফেলবেন না।

জীবন নিয়ে অভিনেত্রী আর ভয় করেন না জানিয়ে বলেন, স্বৈরাচার সরকার ৫ অগাস্ট পতন না হলে, আমরা যারা আন্দোলনে নেমেছিলাম তাদের দেশদ্রোহীতার অপরাধে এতদিনে নিশ্চিহ্ন করে ফেলতেন। সেই ভয় জেনেও আমরা নেমেছিলাম রাস্তায়। তাই জীবনের ভয় আমরা করি না।

চমক আরও লেখেন, মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা ন্যায় সেটাকে ন্যায়ই বলব, যেটা অন্যায় সেটাকে অন্যায়। তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা দুইটা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন। নিজেরা মুরগির মতো প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের মতো বেঁচে থাকুন। আমরা বাঘের মতো একদিন বেঁচে থাকতে পারলেও গর্বিত, ধন্যবাদ।






Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝