রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিবি কার্যালয় থেকে ছাড়া পেলেন অভিনেত্রী শাওন ও সাবা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৪ পিএম  আপডেট: ০৭.০২.২০২৫ ৭:০১ পিএম  (ভিজিট : ২০৫)
অভিনেত্রী সোহানা সাবা (বামে) এবং মেহের আফরোজ শাওন (ডানে)। ছবি: সংগৃহীত
X

অভিনেত্রী সোহানা সাবা (বামে) এবং মেহের আফরোজ শাওন (ডানে)। ছবি: সংগৃহীত

অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। পরিবারের কাছে দুই অভিনেত্রীকে হস্তান্তরের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। 

গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি থেকে অভিনেত্রী, সংগীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করে পুলিশ। এর কিছু সময় পর আরেক অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করা হয়।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে ডিবি কার্যালয়ে আনার পর বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। ডিবি সূত্রে জানা গেছে, দুই অভিনেত্রীর বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
 
ডিবি কার্যালয়ে সাবা ও শাওনকে গোয়েন্দারা তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দিলেও দুই অভিনেত্রীকে নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছে ডিবি পুলিশ তা এখনো জানা যায়নি।
 
১৫ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের একটি বিশেষ মিটিংয়ে শাওন ও সাবার উপস্থিত থাকার অভিযোগে এই দুই অভিনেত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ।  

আ. দৈ/এএস










Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝