রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণা মামলায় বলিউডের সোনুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৫ পিএম   (ভিজিট : ১৮৮)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বলিউড অভিনেতা সোনু সুদ মানুষের যে কোনো বিপদে পাশে দাঁড়ান। কিন্তু এবার তার বিরুদ্ধে ভারতের লুধিয়ানায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সোনু সুদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনা হয়েছে। ১০ লাখ রুপি জালিয়াতির ঘটনায় তার নামে মামলা করা হয়েছে। 

জানা গেছে, লুধিয়ানার আইনজীবী রাজেশ খান্না জালিয়াতির মামলাটি করেছেন। তবে মূল অভিযোগ সরাসরি সোনুর বিরুদ্ধে নয়। তার অভিযোগ, মোহিত শুক্ল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ব্যক্তি ওই আইনজীবীকে একটি ভুয়া বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ রুপি বিনিয়োগ করতে বলেছিলেন। সেই জালিয়াতি মামলায় আদালতে সোনু সুদকে সাক্ষ্য দেয়ার জন্য ডাকা হয়েছিল। কিন্তু তিনি হাজির হননি। তারপর সোনুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 

এ প্রসঙ্গে সোনু জানিয়েছেন, ‘একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই। সোশ্যাল মিডিয়ায় যা চলছে সেগুলো অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত করা হয়েছে। আমাকে মাননীয় আদালত থেকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হয়েছিল মাত্র। আমার সরাসরি কোনো সংযোগ নেই ঘটনার সঙ্গে। আমার যে এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তা নিয়ে বিস্তারিত বিবৃতি দেওয়া হবে আমার আইনজীবীর পক্ষ থেকে।’

করোনা মহামারির সময় সাধারণ মানুষকে সাহায্য করার জন্য ‘মসিহা’ তকমা পেয়েছিলেন সোনু সুদ। ভারতে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিলেন অনেক পরিযায়ী শ্রমিক। তাদের ফিরিয়েছিলেন সোনু। বাইরের দেশে আটকে পড়া পড়োদেরও ভারতে ফিরিয়েছিলেন এ অভিনেতা।

সোনু সুদকে সবশেষ দেখা গেছে ‘ফতেহ’ সিনেমায়। গত ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে এ সিনেমা। পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এখন পর্যন্ত বক্স অফিসে ১২ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি।

আ. দৈ/সাম্য


  বিষয়:   বলিউড  সোনু সুদ 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝