সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের ডিসি-এসপি অফিসের সামনে মুজিবের ম্যুরাল ভাঙচুর
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৮ পিএম  আপডেট: ০৬.০২.২০২৫ ৫:৩৫ পিএম  (ভিজিট : ১৭৭)
ছবিঃ প্রতিনিধি
X

ছবিঃ প্রতিনিধি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু কর্নারে থাকা ছবি ভাঙচুর করা হয়।  

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এই ভাঙচুর চালানো হয়। সদস্য সচিব আবু আল ইউসুফ টিপু বলেন, ‌ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে অবস্থিত শেখ মুজিবের ম্যুরাল ও ভাস্কর্য ছাত্র-জনতা গুঁড়িয়ে দিয়েছে।

তারা বলেন, এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর উপস্থিতি প্রশাসন দলীয়করণে পরিণত হয়েছিল। মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। এখন মানুষ ন্যায়বিচার পাবে।

আ. দৈ/সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝