রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোরা ফাতেহির মৃত্যুর গুজব, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৬ পিএম   (ভিজিট : ২৭৮)
ফাইল ছবি
X

ফাইল ছবি

হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মৃত্যুর গুজব। তবে জানা গেছে, অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ আছেন, তাঁর মৃত্যুর খবর কেবলই গুজব। 

নোরার মৃত্যুর খবরের উৎস একটি ভিডিও। ভিডিওটিতে একজন নারীকে গভীর খাদের ওপর দিয়ে দড়ি পার হতে দেখা যাচ্ছে। হঠাৎই সেখান থেকে পাহাড়ের খাদে পড়ে যান তিনি। খবর ছড়িয়ে পড়ে, ওই নারীই নাকি নোরা ফাতেহি। সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল চর্চিত সে ভিডিও আসলে বাঞ্জি জাম্পিংয়ের। ভিডিওর নারীটি আসলে নোরা নন, অন্য কেউ। সেটাই যাচাই–বাছাই না করে অনেকে শেয়ার করেছেন।

এদিকে নোরা দিব্যি সুস্থ আছেন বলে জানা গেছে। গত মাসেই লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডসে ভয়াবহ দাবানল প্রত্যক্ষ করেছিলেন নোরা ফাতেহি। ভয়ংকর সেই মুহূর্তের কথা সবার সঙ্গে ভাগ করেছিলেন অভিনেত্রী। সেখান থেকে ফিরে এখন চুটিয়ে কাজ করছেন, নিজের ইনস্টাগ্রামে নতুন কাজের খবরও জানাচ্ছেন নিয়মিত।

জন্মসূত্রে নোরা কানাডার নাগরিক। নাচের জন্যই ভারতে তাঁর আকাশছোঁয়া জনপ্রিয়তা। তাঁর নাচের ভিডিও অনুরাগীদের কাছে অন্যতম আকর্ষণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর অনুসারীর সংখ্যা ৭ কোটির বেশি। সম্প্রতি বলিউডে ১০ বছর সম্পূর্ণ করলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। নোরাকে সর্বশেষ দেখা গেছে ‘স্নেক’ গানের ভিডিওতে। মার্কিন গায়ক জেসন ডেরুলোর সঙ্গে গানটি মুক্তির পরই অন্তর্জালে ঝড় তোলে। সূত্রঃ হিন্দুস্তান টাইমস

আ. দৈ/সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝