রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চেয়ারম্যানকে ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় আহত ৩ পুলিশ
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৯ পিএম   (ভিজিট : ২১৪)
 স্থানীয়দের তোপের মুখে পড়েছে ডিবি পুলিশের কয়েকজন সদস্য।
X

স্থানীয়দের তোপের মুখে পড়েছে ডিবি পুলিশের কয়েকজন সদস্য।

হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছে ডিবি পুলিশের কয়েকজন সদস্য। এ সময় তিন পুলিশ গুরুতর আহত হয়। আজ বুধবার বিকেল ৩টার দিকে ধলই ইউনিয়ন পরিষদ থেকে ওই চেয়ারম্যানকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবারও ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তার করতে দুপুর দেড়টার দিতে হাইচ গাড়ি নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ঘিরে ফেলে ডিবি পুলিশের একটি টিম। আবুল মনসুরকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার পর স্থানীয়রা রাস্তায় নেমে আসে। একপর্যায়ে তারা পুলিশের গাড়ি থেকে চেয়ারম্যানকে ছিনিয়ে নিতে চেষ্টা করে। 

এ সময় পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেয় উত্তেজিত জনতা। পরে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের কাটিরহাট বাজারে সড়ক অবরোধ করে তারা। খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে জানার জন্য মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন ও ওসি (তদন্ত) মোস্তাককে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন বলেন, ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাব।

আ.দৈ/ এএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝