রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেবকে ‘কালো আঙুরের’ সঙ্গে তুলনা স্বস্তিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৩ পিএম   (ভিজিট : ২১৬)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

ওপার বাংলার স্বস্তিকা মুখার্জি বেশ কিছু খাবারের সঙ্গে তুলনা করেছেন টলিউড অভিনেতা-অভিনেত্রীদের। বড় ও কালো আঙুরের সঙ্গে তুলনা করেছেন প্রযোজক-অভিনেতা দেবের। দেবকে কালো আঙুর বলার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘দেখতে সুন্দর, পরিশ্রমী ও দামি, তাই ও ওই আঙুরটাই।’ সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘আমারও অনির্বাণের উপর ভীষণ ক্রাশ আছে। হয়ত এই লেখাটা তিনি পড়ছেনও। 

একটা কথা শেয়ার করি, আমি তার সঙ্গে কাজ করছি। আমার এতটাই ক্রাশ যে, ডেট চাওয়ার সময় আমি অনির্বাণকে ফোন করে বলেছিলাম, তোমাকে ডেট পিছতে হবে না আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি।’

তার কথায়, ‘প্রেমে ব্যর্থ হওয়ার চেয়ে বেশি কষ্ট লাগে ডায়েট করতে বললে। কিন্তু আমাদের যা পেশা, কষ্ট করে সহ্য করি। উপায় নেই। এই মুহূর্তে খেতে ইচ্ছে করছে বিরিয়ানি, রুটি-চাপ কিংবা ভাত-ডাল, কিন্তু খেতে হচ্ছে এটা।’

প্রসঙ্গত, অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি ‘হেমন্তের পাখি’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। যদিও তিনি ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। 

আ. দৈ/সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝