সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৬ পিএম  আপডেট: ০২.০২.২০২৫ ৭:৩২ পিএম  (ভিজিট : ৩১৮)
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে দুর্ঘটনার শিকার ট্রাক ও প্রাইভেটকার।
X

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে দুর্ঘটনার শিকার ট্রাক ও প্রাইভেটকার।

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে ট্রাকচাপায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। তারা সবাই এক পরিরবারে সদস্য। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ওসমানীনগর উপজেলায় উনিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম মিয়া জানান, ট্রাক আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহত চারজন হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সুহেল (গাড়িচালক ৪০), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)।

দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সার্কেল এসপি (ওসমানীনগর-বিশ্বনাথ) আশরাফুজ্জামান  জানান, সিলেটে হজরত শাহজালাল (র) এর মাজার জিয়ারতের উদ্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে প্রাইভেটকার যোগে আসছিলেন এই পরিবারের সদস্যরা।

আজ সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক  প্রইভেটকারকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। ওসমানীনগর থানা, শেরপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে গেলে মারা যান আরও দুজন।

নিহতদের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। 


আ. দৈ/এএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝