রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস এমডিকে ডিইউজের ৭২ ঘণ্টার আলটিমেটাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৪ পিএম  আপডেট: ০২.০২.২০২৫ ৭:০৮ পিএম  (ভিজিট : ২৩০)
X

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালকের দেওয়া আপত্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ চিঠি ৭২ ঘণ্টার মধ্যে দুঃখপ্রকাশ করে প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) বাসস কার্যালয়ে অনুষ্ঠিত ডিইউজের সংশ্লিষ্ট ইউনিট সভায় এ আলটিমেটাম দেন সংগঠনটির নেতারা। সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি মো. শহিদুল ইসলাম। সভার শুরুতে বাসসের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে উপস্থিত সবাইকে অবগত করেন ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

বক্তারা বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইউনিট সভাকে কেন্দ্র করে বাসস এমডি যে চিঠি ইস্যু করেছে তা চরম ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। অবিলম্বে এ চিঠি প্রত্যাহার করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বাসস এমডিকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে বক্তারা বলেন, একদিকে তিনি পতিত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে বাসসে সংগঠিত সকল দুর্নীতি আর অপকর্মকে বৈধতা দিচ্ছেন, অন্যদিকে বাসসের যেসব সাংবাদিক বিগত ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন। এসব ফ্যাসিস্ট আচরণ বন্ধ না করলে ফ্যাসিস্ট হাসিনার মতো তার বিরুদ্ধেও কঠোর কর্মসূচি ঘোষণা করে পদত্যাগে বাধ্য করা হবে।

সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম বাসস’র এমডিকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বাসস এমডির ঢাকা সাংবাদিক ইউনিয়নের ঐতিহ্য সম্পর্কে কোনো ধারণা নেই। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সঙ্গে যে ধৃষ্টতা দেখিয়েছেন তার জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে। আগামী মঙ্গলবারের মধ্যে বাসস-এমডি যদি ডিইউজেকে হুমকি দেওয়া চিঠির বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতি না দেন তাহলে বাসস কার্যালয়ের সামনে বুধবার সমাবেশ করা হবে বলে জানান তিনি।

আ. দৈ/এএস



  বিষয়:   বাসস  ডিইউজে 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝