রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জয়ার বাগানজুড়ে অতীত থেকে কষ্ট, কষ্ট থেকে কবিতা, কবিতা থেকে গান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৬:৩৫ পিএম   (ভিজিট : ২৫৫)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

দুই সংগীতশিল্পী এলিটা করিম ও প্রীতম হাসানের সঙ্গে নিজের একটা ছবি ফেইসবুকে পোস্ট করে অভিনেত্রী জয়া আহসান বলেছিলেন, দারুণ একটি সিনেমার খবর শিগগিরই জানাবেন তিনি। সেই সিনেমাটি আসতে আর দেরি নেই।

আগামীকাল সোমবার ইউটিউবে মুক্তি পাচ্ছে এই ত্রয়ীর 'বাগান বিলাস' নামের 'মিউজিক্যাল ফিল্ম; যেটি বানিয়েছেন তরুণ নির্মাতা সাদীয়া ইসলাম রোজা। রোজা তার কাজটি বর্ণনা করছেন ‘শর্ট মিউজিক্যাল ফিল্ম’ হিসেবে।

রোজা বলেন, সাধারণ গানের ভিডিও যেমন হয় তার থেকে একটু ভিন্ন ঘরানার এটি। আমরা একটা গল্পকে কেন্দ্র করে এটি তৈরি করেছি। এই গানচিত্রটি প্রায় ৬ মিনিট দৈর্ঘ্যের হবে, তাই এটিকে আমরা শর্ট মিউজিক্যাল ফিল্ম হিসেবেই বলছি। 'বাগান বিলাসের’ গানের কথাগুলো লিখেছেন ইনামুল তাহসিন এবং গানের পেছনের গল্প লিখেছেন নির্মাতা নিজেই। মিউজিক্যাল ফিল্মটিতে প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম।

মিউজিক্যাল ফিল্মের পাত্রপাত্রী নিয়ে রোজা বলেন, 'বাগান বিলাস'র গল্পে প্রীতম ও জয়া আপুর চরিত্র আছে। প্রীতমের চরিত্রের সঙ্গে তার জনপ্রিয় 'মরে যাক' ও 'শরতের শেষ থেকে' এই দুটি গানের সঙ্গেও যোগসূত্র আছে। জয়া আপু যে চরিত্রটা করেছে, সেটাও উনার আগামী একটা সিনেমায় দর্শক দেখতে পারবে। এখানে প্রীতমকে তার অন্যান্য গানের তুলনায় ভিন্নভাবে পাওয়া যাবে বলে জানিয়েছেন পরিচালক। রোজার ভাষ্য, “এটা একটু নরম সুরের গান।”

রোজা বলেন, "আমরা তো এখন একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা আমাদের গল্পে, গানে চেষ্টা করেছি মানুষের এই অস্থিরতা কাটিয়ে কিছুটা শান্তি দিতে।"

সম্প্রতি প্রকাশ্যে এসেছে গানের টিজার ও ট্রেইলার। ফেইসবুকে পরপর কয়েকটি পোস্টে এই সিনেমার খবর দিয়েছেন জয়া। প্রথমে সিনেমার দৃশ্যের ছবি দিয়ে তিনি লিখেছিলেন, “আমার বাগান জুড়ে আবেগ, মুহুর্ত , একাকিত্ব আর?” পরে ট্রেইলার শেয়ার করে 'বাগান বিলাস' মুক্তির তারিখ জানিয়ে জয়া লিখেছেন, "ফুলের নাম? 'বাগান বিলাস', অতীত থেকে কষ্ট, কষ্ট থেকে কবিতা, কবিতা থেকে গান। অনেক আগের সুর করা এই গান।"

জয়া আহসান ও প্রীতম হাসানের প্রযোজনা সংস্থা 'সি তে সিনেমা' ও 'বহুরূপী ফিল্মস’ যৌথভাবে নির্মাণ করেছে ‘বাগান বিলাস’। 'মিউজিক্যাল ফিল্মটির শুটিং হয়েছে পুরান ঢাকায়।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝