রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঘরে ফেরার মতো আনন্দ পাচ্ছেন ফারিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৭:৪৩ পিএম   (ভিজিট : ২২৫)
X

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে সিনেমা জগতে পা রাখেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। 

মূলত চিত্রনায়িকা মাহিয়া মাহীর সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের অবনতি ঘটলে, প্রযোজনা প্রতিষ্ঠানটি তাদের নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরেন।

এরপর জাজ মাল্টিমিডিয়ার কর্নধার আজিজের সঙ্গে আরও কিছু সিনেমায় কাজ করতে দেখা যায় এই নায়িকাকে। 

তবে হঠাৎ করেই ছন্দপতন ঘটে নুসরাত ফারিয়া ও জাজের মাঝে। একসঙ্গে কাজ করা বন্ধ করে দেন তারা। এরপর কেটে গেছে দীর্ঘসময়। নুসরাত ফারিয়াকে আর জাজের ঘরে দেখা যায়নি। 

তবে বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হঠাৎ জাজ মাল্টিমিডিয়ার কর্নধার আবদুল আজিজের সঙ্গে দেখা মিলল ফারিয়ার। নায়িকা নিজেই এই প্রযোজকের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। 

যেখানে তিনি লিখেছেন, ২০১৪ সালে কাতারে চ্যানেল আই সেরা কণ্ঠের গ্র্যান্ড ফাইনালে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেন। এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপন শুটে আবার দেখা হয় আমাদের। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সাথে।
 
২০২৫ সালে আমার সিনেমার ক্যারিয়ারের ১০ বছর হবে। এই লোকটাকে (আজিজ) ছাড়া স্বপ্ন কোনোদিনও পূরণ হতো না। অনেক কিছু বদলে গেছে আশেপাশে, কিন্তু ওনার ভালো কাজ করার আগুনটা কমেনি। আজ ৭ বছর পর দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ।’

নুসরাত ফারিয়ার এই পোস্ট দেখে ভক্তরাও অনুমান করছেন, তাহলে আবারও হয়তো জাজের ব্যানারে নতুন কোনো কাজ নিয়ে হাজির হতে চলেছেন নুসরাত ফারিয়া। তাই আব্দুল আজিজের পাশে দেখা মিলল তার। 


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝